ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ চুয়াডাঙ্গায় 


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৮-১-২০২৩ দুপুর ১১:২৮

চুয়াডাঙ্গার ওপর দিয়ে চারদিন ধরে বয়ে চলছে টানা শৈত্যপ্রবাহ। কমছে তাপমাত্রার পারদ। রোববার এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ নিয়ে টানা তিনদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড হলো।

আজ সকাল থেকে মধ্যবেলাতেও দেখা মিলছে না সূর্যের। চারপাশজুড়ে কুয়াশার দাপটে দিন অন্ধকারাচ্ছন্ন। হিম শীতল বাতাসে শীতের তীব্রতা জানান দিচ্ছে কয়েকগুণে।  

এমন আবহাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না কেউ। যারা বের হচ্ছে তারাও শরীরে বেশ কয়েকটি গরম কাপড় জড়িয়ে শীতের প্রস্তুতি নিয়েই বের হচ্ছেন।  

শীতের তীব্রতায় খেটে খাওয়া মানুষ পড়েছে বিপাকে। টান পড়ছে আয় রোজগারে।

প্রকৃতির এমন বৈরী আচরণে কষ্ট ও দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের। ভোর থেকে কাজের সন্ধানে অপেক্ষা করেও মিলছে না কাজ। ফিরে যেতে হচ্ছে বাড়িতে। সরকারি সহযোগী আশায় চেয়ে আছেন তারা।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান জানান, গেল চারদিন ধরে চুয়াডাঙ্গার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া বাতাসের আদ্রতার পরিমাণ বেশি। দিনের বেলায় সূর্যের উত্তাপ মিলছে না। এতে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আরও কয়েকদিন এরকম পরিস্থিতি বিরাজ করতে পারে।

গতকাল (০৭ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।  

এর আগের দিন গত ৬ জানুয়ারি এ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল সেদিনের জন্য দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এদিন দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং তৃতীয় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস নওগাঁর বদলগাছীতে।

এর আগের দিন (০৫ জানুয়ারি) সকাল নয়টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

প্রীতি / প্রীতি

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের