ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

রেকর্ড গড়ে ২৬ ঘণ্টার কম সময়ে এভারেস্ট চূড়ায় নারী


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯-৫-২০২১ দুপুর ১:২৭
হংকংয়ের নারী পবর্তারোহী সাং ইন-হাং, ছবি: সংগৃহীত
হংকংয়ের নারী পবর্তারোহী সাং ইন-হাং, ছবি: সংগৃহীত

২৬ ঘণ্টার কম সময়ে বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে রেকর্ড গড়েছেন হংকংয়ের নারী পবর্তারোহী সাং ইন-হাং। তার আগে কোনো নারী পর্বতারোহী এত কম সময়ে আট হাজার ৮৪৮ দশমিক ৮৬ মিটার উচ্চতাবিশিষ্ট এভারেস্টের চূড়ায় উঠতে পারেননি। গত বৃহস্পতিবার নেপালের কর্মকর্তারা এ তথ্য জানান। খবর আলজাজিরার

প্রতিবেদনে বলা হয়েছে, ৪৪ বছর বয়সী সাং ইন-হাং একসময় স্কুলে শিক্ষকতা করতেন। পরে পর্বতজয়ের নেশা পেয়ে বসে তার। এবার নিয়ে তিনবার এভারেস্ট অভিযানে যান তিনি। ২০১৭ সালে সাং ইন-হাং হংকংয়ের প্রথম নারী হিসেবে এভারেস্ট জয় করেন।

এভারেস্টের বেসক্যাম্পের লিয়াজোঁ কর্মকর্তা জ্ঞানেন্দ্র শ্রেষ্ঠ বলেন, সাং ইন-হাং ২৫ ঘণ্টা ৫০ মিনিটে এভারেস্টের চূড়ায় উঠেছেন। তিনি গত শনিবার দুপুর ১টা ২০ মিনিটে বেসক্যাম্প থেকে রওনা হয়ে পরদিন বেলা ৩টা ১০ মিনিটে চূড়ায় পৌঁছান। এর আগে সবচেয়ে কম সময়ে এভারেস্ট জয়ের রেকর্ড রয়েছে নেপালের নারী পর্বতারোহী পুঞ্জো ঝাংমু লামার। তিনি এ অর্জনে সময় নিয়েছিলেন ৩৯ ঘণ্টা ৬ মিনিট। তার সেই রেকর্ড ভেঙেছেন সাং ইন-হাং।

এখন নারী পর্বতারোহী হিসেবে সবচেয়ে কম সময়ে এভারেস্ট জয়ের স্বীকৃতি পেতে সাং ইন-হাংকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করে তথ্য-প্রমাণ উপস্থাপন করতে হবে। সনদ পেলে তবেই তিনি আনুষ্ঠানিকভাবে এ স্বীকৃতি পাবেন। নেপাল সরকার পর্বতারোহীদের এভারেস্ট জয়ের সনদ দেয়। তবে নতুন কোনো রেকর্ড হলে তার সনদ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছ থেকে নিতে হয়।

সাদিক পলাশ / জামান

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের