অস্ট্রেলিয়ান ওপেনে নেই দুইবারের চ্যাম্পিয়ন
অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন নাওমি ওসাকা। দুইবার জিতেছেন শিরোপা। এবার তিনি খেলতেই পারবেন না। টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে রোববার বছরের প্রথম গ্র্যান্ড স্লাম থেকে নাম প্রত্যাহার করে নিলেন জাপানি তারকা।
অস্ট্রেলিয়ান ওপেনের টুইটার হ্যান্ডেলে এই ঘোষণা আসে, ‘নাওমি ওসাকা অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে গেলেন। আমরা এও২০২৩ এ তাকে মিস করবো।’
ওসাকার সরে দাঁড়ানোর কোনও কারণ জানানো হয়নি। এর আগে ইউএস ওপেন চ্যাম্পিয়ন ও বিশ্বের এক নম্বর কার্লোস আলকারেজ ডান পায়ের সমস্যায় নাম তুলে নেন। আমেরিকান তারকা ভেনাস উইলিয়ামসও ইনজুরির কারণে নাম প্রত্যাহার করেন।
গত বছর সেপ্টেম্বরে তলপেটের ব্যথায় টোকিওর একটি প্রতিযোগিতা থেকে সরে যান। তারপর থেকে আর কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি, বিশ্ব র্যাংকিংয়েও নেমে যান ৪২ নম্বরে।
চারবারের গ্র্যান্ড স্লাম জয়ী ওসাকা এর আগে তার মানসিক স্বাস্থ্য নিয়ে ভোগান্তির কথা জানান। ২০২২ সালের পুরোটা সময় সেরা দশের বাইরে ছিলেন তিনি, ফ্রেঞ্চ ও ইউএস ওপেনে হেরে যান প্রথম রাউন্ডেই। গোড়ালির ইনজুরিতে খেলেননি উইম্বলডনে।
প্রীতি / প্রীতি
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!