ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

মধুপুর প্রেসক্লাবের পিআইবি’র বই প্রাপ্তি


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ৮-১-২০২৩ দুপুর ২:২০

টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের গ্রন্থাগরের জন্য প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ-পিআইবি প্রদত্ত ২৬টি বই হস্তান্তর করা হয়েছে। সাংবাদিকতা সহায়ক মৌলিক বইয়ের জন্য আবেদনের প্রেক্ষিতে পিআইবি এই ২৬টি বই প্রদান করেছে। 

বুধবার রাতে মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক এস.এম শহীদ এসব বই গ্রহণ করেন। মধুপুর প্রেসক্লাবের পক্ষে পিআইবি থেকে বই গ্রহণকারী জাপান প্রবাসী এবং অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন মধুপুরবাসী ফেইসবুক গ্রুপের প্রতিষ্ঠাতা হারুন অর রশীদ তাদের হাতে বইগুলো তুলে দেন।

এমন প্রাপ্তিতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-র মহা পরিচালক একুশে পদকপ্রাপ্ত  সাংবাদিক ও কবি জাফর ওয়াজেদের প্রতি মধুপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ- পিআইবি’র কাজ মূলত সাংবাদিকতা, গণমাধ্যম সংশ্লিষ্টদের দক্ষতা উন্নয়ন, যোগাযোগ সংক্রন্ত প্রশিক্ষণ, গবেষণা ও প্রকাশনায় সার্বিক সহায়তা। 

তাই পিআইবি’র এমন উপহার গ্রামীণ সাংবাদিকতাকে সমৃদ্ধ করবে বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মধুপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি ও ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক অধ্যাপক জয়নাল আবেদীন, জাপান প্রবাসী হারুন অর রশীদসহ মধুপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

 

প্রীতি / প্রীতি

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি