ফরিদপুরে মাদক মামলায় ২ মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড
ফরিদপুরে মাদক মামলায় তুহিন মাতুব্বর ও মোশারফ হোসেন নামের ২ মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। সরোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় প্রদান করেন ।
মামলায় রায় বিবরনীতে জানা যায়,২০১২সালের আগস্ট মাসের ৭ তারিখে নগরকান্দা উপজেলার মাঝারদিয়া এলাকায় ডিউটি চলাকালে একটি প্রাইভেটকার সন্দেহজনকভাবে আটক করে তল্লাশী চালায় নগরকান্দা থানা পুলিশ। এসময় আটককৃত প্রাইভেটকার হতে ২হাজার ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রাইভেটকারে থাকা আসামী তুহিন মাতুব্বর, কালাম বিশ্বাস,নুরু বিশ্বাস,বাদল অধিকারী ও জামাল মাতুব্বরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বাড়ি জেলার সালথা উপজেলায়।
দীর্ঘ সাক্ষ প্রমান শেষে আজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত ২মাদক ব্যবসায়াকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। সেই সাথে গ্রেফতারকৃত অপর আসামীদের বিরুদ্ধে কোন মাদক বিক্রি প্রমানিত না হওয়ায় তাদের বেখুসুর খালাস প্রদান করা হয়। রায় প্রদানকালে অভিযুক্ত আসামী তুহিন মাতুব্বর আদালতে উপস্থিত থাকলেও অপর আসামী মোশারফ হোসেন পলাতক রয়েছেন।
প্রীতি / প্রীতি
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান