বান্ধবীকে নিয়ে রোনালদোকে থাকার অনুমতি দিলো সৌদি আরব
সৌদি আরবের আইন অনুযায়ী অবিবাহিত দম্পতি একসঙ্গে এক ছাদের নিচে থাকতে পারবেন না। কিন্তু এই ক্রিস্টিয়ানো রোনালদোর বেলায় এই আইন নিয়ে চোখে কালো কাপড় বাঁধছে সরকার। আল নাসেরের সঙ্গে ঐতিহাসিক চুক্তি করা সিআরসেভেনকে তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে নিয়ে দেশটিতে থাকার অনুমতি দিয়েছে তারা।
আইন শিথিল করায় রোনালদো নিশ্চিতভাবে স্বস্তির নিশ্বাস ছেড়েছেন। সৌদি আইনজীবীরা নিশ্চিত করেছেন, অবিবাহিত দম্পতির একসঙ্গে বসবাস করা দেশটিতে নিষিদ্ধ হলেও স্থানীয় কর্তৃপক্ষ তাদের ব্যাপারে চোখে ‘কালো কাপড়’ বেঁধে রাখবে। তবে কোনও সমস্যা তৈরি হলে কিংবা অপরাধের ঘটনা ঘটলে আইনের প্রয়োগ করা হবে।
কদিন আগে রিয়াদে আল নাসেরের ভক্তদের কাছে উষ্ণ অভ্যর্থনা পান। তবে অভিষেক পিছিয়েছে নিষেধাজ্ঞার কারণে। ম্যানইউয়ে থাকতে এভারটনের এক ভক্তের ফোন ভেঙে দুই ম্যাচে নিষিদ্ধ আছেন তিনি।
ধারণা করা হচ্ছে, আগামী ২২ জানুয়ারি আল-ইত্তিফাকের বিপক্ষে তার নতুন ক্লাবে অভিষেক হচ্ছে। এর আগে ১০ জানুয়ারি পিএসজির সঙ্গে অলস্টার সৌদি একাদশের হয়েও তাকে খেলতে দেখা যেতে পারে।
প্রীতি / প্রীতি
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!