মাশরাফি ভাইয়ের প্রথম টার্গেটে আমি ছিলাম: তৌহিদ হৃদয়
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম ম্যাচে খেলতে নেমেই বিস্ফোরক ব্যাটিং করে দলের জয়ে ভিত গড়ে দেন তৌহিদ হৃদয়। নিজ ঘরানার ব্যাটিং স্টাইল থেকে বেরিয়ে তিনি খেলেছেন হৃদয় জুড়ানো এক ইনিংস।
এমন ব্যাটিংয়ের পেছনের গল্প শুনতে গিয়ে উঠে আসে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কথা। হৃদয় জানালেন, বিপিএলে সবার প্রথমে তাকে পেতে চেয়েছিলেন মাশরাফি।
‘মাশরাফি ভাইয়ের কথা বলতে হবে না। উনি আমাদের সবার অধিনায়ক। তিনি প্রথম থেকে বিশেষ করে আমাকে বলছেন, এখনও বললেন, তার প্রথম টার্গেটে আমি ছিলাম, আমাকে নেবেন।’- ফরচুন বরিশালকে হারানোর পর সংবাদ সম্মেলনে বলেছেন হৃদয়।
স্বভাবত হৃদয় খেলেন মিডল অর্ডারে। কাল কম্বিনেশনের জন্য নামেন তিনে। তাতেই বাজিমাত। নিজের সহজাত খেলা থেকে বেরিয়ে চেয়েছেন দ্রুত রান তুলতে। তাতেই সফল এই ব্যাটসম্যান। বরিশালের দেওয়া পাহাড়সম রান তখন মনে হয়েছে খুব ছোট। ৭টি চার ও ১টি ছয়ে ফিফটি করেন ৩০ বলে। তার ব্যাট থেকে আসে ৩৪ বলে ৫৫ রান। তার ভিত গড়ে দেওয়া ইনিংসের পর দল জেতে ৬ উইকেটে।
হৃদয় বলেন, ‘আমি অনেক ভাগ্যবান, ছোটবেলা থেকে অনেক স্বপ্ন ছিল, মুশফিক ভাই-মাশরাফি ভাই সবার সঙ্গে খেলার। খেলতে পারছি, খুব ভালো গাইডলাইনের ভেতর আছি, সব থেকে বড় জিনিস যেটা, স্বাধীনতাটা ভালোভাবে পাচ্ছি।’
প্রীতি / প্রীতি
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!