ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

জমকালো আয়োজনে ১৪ বিজিবির ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৮-১-২০২৩ দুপুর ৪:৩৬

নওগাঁর পত্নীতলার ১৪ বিজিবির ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ৮ জানুয়ারী দুপুরে পত্নীতলা ১৪ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হামিদ উদ্দিন পিএসসি’র সভাপতিত্বে অনুষ্ঠানে ৫৬ তম বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন রাজশাহী সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার  লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা, পিবিজিএম,পিএসসি। অনুষ্ঠানে  নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. আসাদুজ্জামান পিএসসি,জি,  রাজশাহী সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর আবুল বাসার মো. মোশাররফ হোসেন জিপ্লাস, পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফতাব উদ্দিন, ১৪ বিজিবির মেজর মোসলেহ উদ্দিন, জয়পুরহাট মহিলা ক্যাডেট কলেজের এ্যাডজুটেন্ট মেজর লুৎফুন নাহার মাসুমা, নওগাঁ সিভিল সার্জন ডা. আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার, পত্নীতলা থানার ওসি পলাশ চন্দ্র দেব, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাইদ, স্বাস্থ্য প্রশাসক ডা. খালিদ সাইফুল্লাহ, কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, প্রাণি সম্পদ কর্মকর্তা মনিরুজ্জামান,সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. সাজেদুর রহমান, নওগাঁ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. তোফায়েল আহমেদ, নওগাঁ পবিস-২ এর সিনিয়র জিএম সন্তোষ কুমার সাহা, ডিজিএম শাহীন কবির, ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার আয়হান ইসলাম, জেলা সাংবাদিক ইউনিয়ন নেতা মুরাদ হোসেন, পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি বুলবুল চৌধুরী, নজিপুর প্রেসক্লাবের সভাপতি ফরহার হোসেন, সাহাপার প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সাপাহার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বাবুল আখতার, ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবুমুছা স্বপন, সাংবাদিক আবুল বয়ান মো. আব্দুজ্জাহের প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে অত্যন্ত উৎসবমূখর ও আনন্দঘন পরিবেশে পত্নীতলা ব্যাটালিয়নের ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত প্রীতিভোজ সম্পন্ন হয় এবং বিকেলে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী’র সমাপনী কর্মসূচী হিসেবে প্রীতি ভলিবল খেলা এবং সন্ধ্যায় “ সীমান্তে উল্লাস” সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু