ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

২০২৩ আইটএফ এশিয়ান অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপস প্রতিযোগিতার উদ্বোধন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-১-২০২৩ রাত ৯:৩৪

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় আগামী ০৯-১৯ জানুয়ারী ২০২৩ পর্যন্ত ‘২০২৩ আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশীপস’ টেনিস প্রতিযোগিতার শুভ উদ্বোধন রমনা শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স অনুষ্ঠিত হয়েছে। জনাব খালিদ মাহমুদ চৌধুরী, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও সভাপতি, বাংলাদেশ টেনিস ফেডারেশন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময়  জনাব আজম জে. চৌধুরী, চেয়ারম্যান, ইস্ট কোস্ট গ্রুপ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় টুর্নামেন্ট ডিরেক্টর জনাব আবু সাঈদ মোহাম্মদ হায়দার, সাধারণ সম্পাদক বাংলাদেশ টেনিস ফেডারেশন, সহ-সভাপতি জনাব মোতাহার হোসেন সাজু, জনাব মো: সেলিম, নেয়াজ আহমেদ, আইটিএফ রিপ্রেজেন্টেটিভ জনাব জনাথন স্টাবস উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ কম্বোডিয়া, লাও, মায়ানমার, মঙ্গোলিয়া, নেপাল, চাইনিজ তাইপে, ভূটান, মালদ্বীপ ও পাকিস্তান দল হতে ২০ জন বালক ও ১৪ জন বালিকা খেলোয়াড় অংশগ্রহন করছে। 

এমএসএম / এমএসএম

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের