ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মাহরেজের জোড়া গোলে সিটির বড় জয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-১-২০২৩ দুপুর ১২:৯

ইংলিশ এফএ কাপে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। রিয়াদ মাহরেজের জোড়া গোলে চেলসিকে ৪-০ ব্যবধানে হারিয়েছে পেপ গার্দিওলার দল। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে হেসেখেলে চেলসিকে হারাল ম্যানচেস্টার সিটি।

ম্যাচের শুরু থেকেই ব্লুজদের চাপে রাখে সিটিজেনরা। একের পর এক আক্রমণ চালিয়ে ২৩ মিনিটের মাথায় গোল তুলে নেয় ম্যানসিটি। একক প্রচেষ্টায় বল জালে জড়ান আলজেরিয়ান উইঙ্গার রিয়াদ মাহরেজ। 

চলতি মৌসুমে এই নিয়ে তৃতীয়বার চেলসির বিপক্ষে গোল পেলেন এই উইঙ্গার। ৭ মিনিট পর পেনাল্টি পায় স্বাগতিকরা। সফল স্পটকিকে দলকে ২-০ তে এগিয়ে দেন আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ। 

৩৮ মিনিটে ব্যবধান ৩-০ করেন ফিল ফোডেন। আর ৮৫ মিনিটে পেনাল্টি থেকে নিজের জোড়া পূর্ণ করে ম্যানচেস্টার সিটিকে ৪-০ গোলের বড় জয় এনে দেন রিয়াদ মাহরেজ।

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের