ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রয়াত অস্ট্রেলিয়ার সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-১-২০২৩ দুপুর ২:১৬

নর্মা হোয়াইটম্যান, অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটার, ৯৫ বছর বয়সে মৃত্যুবরণ করলেন। নর্মা জনস্টন নামেও পরিচিত এই মিডল অর্ডার ব্যাটসম্যান ও মিডিয়াম পেস বোলার ১৯৪৮ থেকে ১৯৫১ সাল পর্যন্ত সাত টেস্ট খেলেছেন। মৃত্যুর আগে তিনিই ছিলেন সবচেয়ে বয়স্ক অস্ট্রেলিয়ান টেস্ট ক্রিকেটার।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি বলেছেন, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেটের সবাই নর্মার মৃত্যুতে শোকাহত। একজন অগ্রপথিক, নর্মা শুধু একজন খেলোয়াড় হিসেবেই চমৎকার অবদান রাখেননি, এই ক্রিকেটে অনেক নারী ও মেয়েদের অংশগ্রহণে সহায়তা করেছেন।’

১৯৪৮ সালে নিউ জিল্যান্ড সফরে নর্মার অভিষেক হয় লিজেন্ডারি বেটি উইলসনের সঙ্গে। তিন বছর পর ইংল্যান্ড সফর দিয়ে শেষ করেন তার ক্যারিয়ার। ২৫.১৬ গড়ে ১৫১ রান ও ২০.৫৪ গড়ে ২২ উইকেট নেন টেস্টে।

অস্ট্রেলিয়ান ক্রিকেটে নর্মার অবদানের কথা তুলে ধরে পুরুষ দলের বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স লিখেছেন, ‘আজ সকালে নর্মা জনস্টনের মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত। তিনি ক্রিকেটকে খুব ভালোবাসতেন, তার জন্মশহর বাথার্স্ট ও অন্য অনেক প্রদেশের অনেক নারী তার পথ অনুসরণ করেছেন। অস্ট্রেলিয়ান ক্রিকেটে তার অবদান ভোলার নয়। অনেকের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ আচরণ সারাজীবন বেঁচে থাকবে।’ 

প্রীতি / প্রীতি

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের