ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

নওগাঁর আত্রাইয়ে বোরো চারা রোপণে ব্যস্ত কৃষকেরা


আত্রাই প্রতিনিধি photo আত্রাই প্রতিনিধি
প্রকাশিত: ৯-১-২০২৩ দুপুর ২:৪৫
নওগাঁর আত্রাইয়ে শীতকে অপেক্ষা সকাল থেকে সন্ধা পর্যন্ত জমি প্রস্তুতের পাশাপাশি বোরো ধানের চারা রোপণের কাজে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। কেউ জমিতে হাল চাষ করছেন কেউ চারা তুলছেন আবার কেউবা জমিতে রোপণ করছেন কচি কচি চারা। কৃষকেরা বলছেন শেষ পর্যন্ত আবহাওয়া ভালো থাকলে সুষ্ঠ ভাবে ফসল ঘরে তুলতে পারবেন তারা। 
 
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে ১৫ মার্চ পর্যন্ত বোরো চারা রোপণের কাজ চলে। চলতি মৌসুমে উপজেলায় হাইব্রিড ৩০৬০ হেক্টর এবং উফশী ১৫৭৩০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা র্নিধারণ করা হয়েছে। বোরো চারা রোপণের লক্ষ্য অনুমাত্রা অনুযায়ী বীজতলা তৈরি হয়েছে ১০০৫ হেক্টর জমিতে। 
 
সরেজমিনে বিভিন্ন ইউনিয়ন মাঠ ঘুরে দেখা গেছে, কৃষকেরা নিচু জমি গুলোতে আগে চারা রোপণ করছেন। যাতে বর্ষা ও কালবৈশাখীতে কোন ক্ষতি হওয়ার আগে তারা ফসল ঘরে তুলতে পারে। চলতি বছরে উপজেলায় বোরো ধানের মধ্যে হিরা-২, হিরা-৬, ব্যাবিলন-২, ব্রি-৯০, ব্রি-২৯, জিরাসহ আরো অনেক জাতের ধানের চারা রোপণ করছে। তবে আমনের জাত ব্রি-৯০ ভালো ফলন হওয়ায় বোরো মৌসুমেও অনেক কৃষক এই জাতের ধানের চারা রোপণ করছে বলে জানায় উপজেলা কৃষি বিভাগ। 
 
উপজেলার পাঁচুপুর ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের কৃষক হামিদুল ইসলাম বলেন, “আমি গত বছর ৬ বিঘা হাইব্রীড এবং ৪ বিঘা জিরা ধানে আবাদ করেছিলাম এবং অনেক ভালো দামে বিক্রয় করেছিলাম। তাই এ বছর আমি মোট ১৭ বিঘা ধান আবাদ করতেছি”। উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের মহাদীঘী গ্রামের কৃষক সুলাইমান আলী বলেন, “দফায় দফায় কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির কারণে আমাদের বোরো আবাদ করতে অনেক খরচ বেড়ে গেছে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে, আবাদ ভালো হলে এবং সরকার গত বছরের মত ধানের ন্যায্য মূল্য পেলে আমরা এবছরও অনেক লাভোবান হবো বলে আশা রাখি”। 
 
উপজেলা কৃষি কর্মকর্তা কে এম কাউছার হোসেন বলেন, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় বীজতলার তেমন কোন ক্ষতি না হওয়ায় কৃষকেরা অনেকটা স্বস্থিতে রয়েছে। কৃষকেরা ভালো ভাবে যেন চারা রোপণ করতে পারে এবং ভালো ফলন পেতে পারে তার জন্য উপজেলা কৃষি বিভাগ নানা ভাবে পরামর্শ দিয়ে যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মৌসুমে বোরো চাষের নির্ধারিত লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান