আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রিটোরিয়াসের অবসর
টি-টোয়েন্টিতে নিমগ্ন থাকতে চান। এজন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন দক্ষিণ আফ্রিকা অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস।
তার বিবৃতি দিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। সেখানে ৩০ টি-টোয়েন্টি, ২৭ ওয়ানডে ও তিন টেস্ট খেলা এই অলরাউন্ডার বলেছেন, ‘আমি আমার ক্যারিয়ারের বাকি সময়ের জন্য মনোযোগ টি-টোয়েন্টি ও অন্য ছোট ফর্যাটগুলোতে সরিয়ে নিচ্ছি।’
আন্তর্জাতিক ক্রিকেটে ৭৭ উইকেট নেওয়া প্রিটোরিয়াস দুটি বিশ্বকাপে খেলেছেন এবং টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার সেরা বোলিং ফিগার (পাকিস্তানের বিপক্ষে ৫/১৭) তার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ব্যাটিং স্ট্রাইক রেটও (১৬৪) চোখে পড়ার মতো।
প্রিটোরিয়াস আরও বলেছেন, ‘ফ্রি এজেন্ট হলে ছোট ফরম্যাটের সেরা খেলোয়াড় হওয়ার লক্ষ্য অর্জন সহজ হবে। আমার ক্যারিয়ার ও পারিবারিক জীবনে ভালো ভারসাম্যও আসবে।’
আইপিএলে চেন্নাই সুপার কিংসের সঙ্গে খেলছেন প্রিটোরিয়াস। দ্য হান্ড্রেডে খেলেছেন ওয়েলস ফায়ারের হয়ে। খেলেছেন সিপিএলেও। আসন্ন এসএ২০ তে ডাবান সুপার জায়ান্টস তাকে কিনেছে ৪১ লাখ র্যান্ডে।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার হিসেবে তিনি ছিলেন শীর্ষ বাছাই। কিন্তু বৃদ্ধাঙ্গুলির ফ্র্যাকচারে অংশ নিতে পারেননি। তারপর থেকে সাদা বলের দলে মার্কো জানসেনের কাছে জায়গা হারান। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ডেথ ওভারে নজর কাড়েন তিনি। টুর্নামেন্ট শেষ করেন ৯ উইকেট নিয়ে, সেরা স্ট্রাইক রেট ছিল ৯.৭।
প্রীতি / প্রীতি
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!