নিয়ামতপুরে দুঃস্থ ও অসহায় সদস্যদের মাঝে শীতবস্ত্র ও পেট্রোলিয়াম জেলি বিতরণ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নে বে-সরকারী উন্নয়ন সংস্থা ঘাসফুলের উদ্যোগে ৫শ জন অসহায় দুস্থ্য শীতার্থ আদিবাসী সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও ৬শ ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে পেট্রোলিয়াম জেলি বিতরণ করা হয়।
ঘাসফুল সমৃদ্ধি কর্মসূচীর আওতায় শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর সৌজন্যে ৯ জানুয়ারী সোমবার বেলা ১০টায় ঘাসফুল নিয়ামতপুর উপজেলা কার্যালয়ে ৫শ দুঃস্থ, অসহায় ও শীতার্থ আদাবাসী সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও মেরিকো বাংলাদেশ লিমিটিড এর সৌজন্যে, লায়ন্স কাব অব চিটাগাং পারিজাত এলিট এর সহায়তায় ৬শ ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে পেট্রোলিয়াম জেলি বিতরণ করা হয়। কর্মসূচী বাস্তাবায়ন করেন ঘাসফুল। উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। ঘাসফুল এরিয়া ম্যানেজার মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান নঈম, ঘাসফুল সাধারণ পরিষদের সদস্য নাজনীন রহমান নীলু,। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঘাসফুলের সহকারী পরিচালক সাইদুর রহমান খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঘাসফুলের সহকারী পরিচালক কেএমজি রাব্বানী বসুনিয়া, নাছির উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস কাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাহান সা। এছাড়া অনুষ্ঠানে সংস্থার এরিয়া ও বিভিন্ন শাখা পর্যায়ের কর্মকর্তা, শিক্ষিকা ও সমাজসেবীগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
Link Copied