ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

পলাশবাড়ী প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ফ্যামিলি-ডে ও সাংস্কৃতিক অনুষ্ঠান


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৯-১-২০২৩ বিকাল ৫:২৭
আনন্দঘণ পরিবেশে গণমাধ্যমকর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে এই প্রথম গাইবান্ধা জেলার পলাশবাড়ী প্রেসক্লাবের আয়োজনে ফ্যামিলি-ডে ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 
৮ জানুয়ারী রবিবার প্রেসক্লাব চত্বরে দিনব্যাপী শুরু হওয়া ফ্যামিলি-ডে সন্ধ্যায় ভুরি ভোজ শেষে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করা হয়। 
 
পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি রবিউল হোসেন পাতা ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতনের সার্বিক পরিচালনায় প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের অংশগ্রহনে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পরিচালিত হয় এ ফ্যামিলি-ডে। এতে রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, সরকারি চাকুরিজীবী, থানা পুলিশ ও রিপোর্টাস ইউনিটি পলাশবাড়ীর নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথি হিসাবে অংশ নিয়ে ফ্যামিলি-ডে ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আনন্দ উপভোগ করেন। 
 
অনুষ্ঠানে পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন জানান, গণমাধ্যমকর্মীদের পরিবার নিয়ে স্থানীয়ভাবে এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি-ডে পালিত হলো। তিনি আরো বলেন, আগামী দিনে প্রতি বছর পলাশবাড়ী প্রেসক্লাব আয়োজনে এমন অনুষ্ঠানের জন্য গণমাধ্যমকর্মীসহ সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন৷

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ