সড়ক ও নৌপথে দুর্ঘটনা রোধে জনসচেতনামূলক কর্মশালা
গাজীপুরে লাইফ স্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো'র আয়োজনে সড়ক, ডুবন্ত ও নৌপথে দুর্ঘটনা রোধে জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১'টায় সিভিল সার্জন অফিসের কনফারেন্স হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব এবং প্রতিপাদ্য বিষয়ের উপর ভিডিও চিত্র প্রদর্শন করেন মেডিকেল অফিসার ডা. জাকিয়া সুলতানা। এ সময় চিকিৎসক, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মী ও স্বাস্থ্যকর্মী'রা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, সাংবাদিক অধ্যাপক মুকুল কুমার মল্লিক, বীরমুক্তিযোদ্ধা হাতেম আলী, সাংবাদিক কাজী মোসাদ্দেক হোসেন, আবিদ হোসেন বুলবুল, শিক্ষক মোহাম্মদ নাজিবুল্লাহ আকন্দ স্বাস্থ্যকর্মী সাকিনা বিবি নীলা প্রমূখ।
কর্মশালায় বক্তারা বাংলাদেশের সড়কপথে ও নৌপথে দুর্ঘটনা রোধে বিভিন্ন সচেতনতা মূলক আলোচনা করেন। সড়ক নিরাপত্তা, পানিতে ডুবা এবং নৌপথ নিরাপত্তা বিষয়ের উপর দুর্ঘটনার কারণ, প্রতিকার এবং এসব সংক্রান্ত চিকিৎসা সেবাদান বিষয়ক সহ আলোকপাত করা হয়।
এমএসএম / এমএসএম
সিলেটের ১১ নম্বর ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে মশা নিধন অভিযান
হাতিয়ায় ১৫ হাজার কেজি শুল্ক ফাঁকি দিয়ে আনা লাল চিনি জব্দ।
ধুনটে ছুরিকাঘাতে গুরুতর আহত তুলসী রায়, আইসিইউতে ভর্তি
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সভা ও অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ।
বন্দরে মাকসুদা হত্যার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার: মূল হোতা সামাউনকে খুঁজছে পুলিশ
চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন
আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ
কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন
ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক
নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত
কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা
আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা
ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক দূর্গাপুজা উপলক্ষে ১৫০ পরিবারে নতুন শাড়ী বিতরণ
Link Copied