ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

২০২৩ আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপস

বাংলাদেশের হুমায়রা হায়দার জারা দ্বিতীয় রাউন্ডে উন্নীত


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-১-২০২৩ রাত ৯:১২

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় ০৯-১৯ জানুয়ারী ২০২৩ পর্যন্ত ‘২০২৩ আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশীপস’এর প্রথম প্রতিযোগিতার প্রথম দিনে বালক এককের ৪টি এবং বালিকা এককের ৬টি মোট ১০ টি খেলা অনুষ্ঠিত হয়।

বালিকা এককের প্রথম রাউন্ডের খেলায় বাংলাদেশের হুমায়রা হায়দার জারা ৬-২, ৬-২ গেমে প্রতিপক্ষ মঙ্গোলিয়ার খসলঙ্গো গনবতার কে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয় অপর খেলায় বাংলাদেশের সুমাইয়া আক্তার ০-৬, ০-৬ গেমে প্রতিপক্ষ চাইনিজ তাইপের ইয়ান রং ঝং এর নিকট পরাজিত হয়। বালিকা এককের অন্যান্য খেলায় মঙ্গোলিয়ার আলদারকাশিং, মালদ্বীপের ইমানী মোছা, মায়ানমারের তায় হায়াত এবং চানিজ তাইপের ইয়েন সি চিং জয়ী হয়ে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়। অপরদিকে বালক এককের খেলায় মায়ানমারের দার ও, চাইনিজ তাইপের ইয়েন লিও, চাইনিজ তাইপের শাও-চি ছু এবং আদম আই নিয়াজ জয়ী হয়ে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়। 

আগামীকাল সকাল ৯:০০ টায় বালক ও বালিকা এককের খেলা শুরু হবে এবং এককের খেলা শেষে দ্বৈতের খেলা শুরু হবে।

সুজন / সুজন

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের