ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বঙ্গবন্ধু সৈনিকলীগের ঝিনাইদহ কমিটির নেতাদের নাম খোলাসা করলেন আ’লীগ যুবলীগ নেতারা


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ১০-১-২০২৩ দুপুর ৩:৪৯

বঙ্গবন্ধু সৈনিকলীগের ঝিনাইদহ জেলা কমিটির নামে একাধিক কমিটি আত্মপ্রক্রাশ করায় সাধারন মানুষের মধ্যে কিছুটা দ্বিধাদ্বন্দ দেখা দিলে সৈনিক লীগ সদস্যদের নাম ও পরিচয় সম্পর্কে পরিস্কার ধারণা দিয়েছেন আওয়ামী যুবলীগ ঝিনাইদহ জেলা কমিটির আহবায়ক আশফাক মাহমুদ জন, বাংলাদেশ আওয়ামী লীগ ঝিনাইদহ জেলা কমিটির সাধারন সম্পাদক এবং ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু এবং দলের জেলা কমিটির সভাপতি সংসদ সদস্য আব্দুল হাই। 

সংগঠনের সভাপতি সৈয়দ আল ইমরান এবং সাধারন সম্পাদক আব্দুল মান্নান রানা বেশ কয়েকবছর ধরে বিজয়দিবস, স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস, জাতীয় শোকদিবস, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ কামাল ও শেখ রাসেলের জন্মদিবসসহ বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক দিবস পালন এবং করোনাভাইরাস মহামারির মত অতিমারি ও প্রাকৃতিক দুর্যোগে সাধারন মানুষের পাশে অবস্থান করে  বিভিণ্ন কর্মসূচি পালন করলেও অতি সম্প্রতি বঙ্গবন্ধু সৈনিকলীগের ঝিনাইদহ জেলা কমিটির নামে আরেকটি কমিটির জানান দিয়েছেন ফিরোজ আলী বিশ^াস নামে এক ব্যক্তি। 

গত ৬ জানুয়ারি ঝিনাইদহ সদর উপজেলার একটি গ্রামে কোন রেজিস্টার্ড চিকিৎসক ছাড়াই তিনি একটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছেন বলে সবার নজরে আসার চেষ্টা করলে তা বিভ্রান্তি ছড়ায়। ফিরোজ আলী বিশ^াসকে ২০১৯ সাালের ১৭ নভেম্বর সংগঠনের ৩১ সদস্যবিশিষ্ট ঝিনাইদহ জেলা কমিটির আহবায়ক এবং ২জনকে যুগ্ম আহবায়ক করে ৩ মাসের কর্মকান্ড চালানোর অনুমোদন দেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শিরীন গ্রুপের সভাপতি ও সাধারন সম্পাদক। 

এর প্রতিবাদে বঙ্গবন্ধু সৈনিক লীগের ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি সৈয়দ আল ইমরান এবং সাধারন সম্পাদক আব্দুল মান্নান রানা ২০২১ সালের ২২ আগস্ট বিতর্কিত কর্মকান্ডের সাথে সংশ্লিষ্ট জামায়াত নেতাকে ওই কমিটির সদর উপজেলা আহবায়ক মনোনীত করায় বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসমূহের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অবিচার করা হচ্ছে উল্লেখ করে তাকে কমিটি থেকে বাদ দেয়ার অনুরোধ করেন। 

বিষয়টি যখন তুঙ্গে ঠিক সে মুহুর্তে বিষয়টি পরিস্কার করলেন আওয়ামী যুবলীগ ঝিনাইদহ জেলা কমিটির আহবায়ক আশফাক মাহমুদ জন, আওয়ামী লীগ ঝিনাইদহ জেলা কমিটির সাধারন সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু এবং দলের জেলা কমিটির সভাপতি সংসদ সদস্য আব্দুল হাই। পৃথক সাক্ষাৎকারে তারা জানালেন, ফিরোজ আলী বিশ^াস বা সংগঠনের কেউ আর বঙ্গবন্ধু সৈনিক লীগের ঝিনাইদহ জেলা কমিটির সাথে সম্পৃক্ত নন। তারা নিজেদের হীনস্বার্থ চরিতার্থ করতে নিজেদের পরিচয় দিলেও তাদের পূর্বের ও বর্তমাণের কর্মকান্ড আওয়ামী লীগ বা এর অঙ্গসংগঠনের জন্য শুভ নয় বলে জানালেন ওই নেতৃবৃন্দ।

উল্লেখ্যঃ ঝিনাইদহে বঙ্গবন্ধু সৈনিকলীগের জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। ১৫ সেপ্টেম্বও ২০১৯ (রোববার) কেন্দ্রীয় কমিটির সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক জিএইচ এম কাজল স্বাক্ষরিত এক চিঠিতে জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটি ঘোষণা করা হয়।
সৈয়দ আল এমরান সভাপতি ও আব্দুল মান্নান রানাকে সাধারন সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট ঝিনাইদহ জেলা পুর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছিল।

এমএসএম / এমএসএম

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক