ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

আবারও আম্পায়ারদের সঙ্গে বিতর্কে জড়ালেন সাকিব


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-১-২০২৩ দুপুর ৪:২

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হঠাৎ উত্তেজনা। অধিনায়ক হয়ে আবারও সেই রুদ্রমূর্তি সাকিব আল হাসানের।আজ মঙ্গলবার শেরে বাংলায় রংপুর রাইডার্সের বিপক্ষে দ্বিতীয় ইনিংস শুরুর আগে হঠাৎ মাঠে ঢুকে গেলেন ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। শুধু মাঠে ঢোকাই নয়, মাঠে এসে আম্পায়ার গাজী সোহেল আর লঙ্কান আম্পায়ার রবিন্দ্রর সঙ্গে বচসায় লিপ্ত হলেন বরিশাল অধিনায়ক সাকিব।

প্রাথমিকভাবে বোঝ যায়নি কি নিয়ে এতটা উত্তেজিত হয়ে উঠেছেন সাকিব আল হাসান। পরে বোঝা গেলো, ফরচুন বরিশালের ওপেনার চতুরঙ্গ ডি সিলভা আর এনামুল হক বিজয় যখন মাঠে যান তা দেখে বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসানের হাতে বল তুলে দেন।

রংপুরের ধারনা ছিল স্ট্রাইকে থাকবেন ডানহাতি এনামুল হক বিজয়। পরে যখন দেখা গেল বাঁ-হাতি ব্যাটার চতুরঙ্গ প্রথম বল ফেস করবেন, তখন রংপুর অধিনায়ক বাঁ-হাতি স্পিনার রাকিবুলের পরিবর্তে অফস্পিনার মেহদি হাসানকে বোলিংয়ের জন্য বলতে থাকেন।

ওদিকে ফরচুন বরিশাল ক্যাপ্টেন সাকিবও ড্রেসিংরুম থেকে তখন চতুরঙ্গ ডি সিলভার বদলে এনামুল হক বিজয়কে স্ট্রাইকে নিতে চেষ্টা করেন। কিন্তু আম্পায়াররা তা মানতে রাজি হননি। সে কারণে রেগেমেগে প্রথমে দুই ওপেনারকে সজঘরে ফেরার সঙ্কেত দেন সাকিব। পরে মাঠে ঢুকে আম্পায়ারদের সাথে উত্তেজিত ভাষায় কথা বলতে থাকেন। এক পর্যায়ে শান্ত হয়ে সাজঘরে ফেরেন।

আগের ম্যাচেও মাঝপথে হঠাৎ উত্তেজিত হয়ে আম্পায়ারের দিকে তেড়ে যান সাকিব। এর আগে একবার ঢাকা প্রিমিয়ার লিগে স্ট্যাম্পে লাথি মেরে শিরোনামে এসেছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এমএসএম / এমএসএম

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের