ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

মালয়েশিয়ায় অবস্থানরত বিদেশিদের জন্য বৈধতার সুযোগ বাড়লো


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১০-১-২০২৩ দুপুর ৪:১০
মালয়েশিয়ায় অবস্থানরত বিদেশিদের জন্য বৈধতার সুযোগ বাড়লো আরো একবছর।মঙ্গলবার (১০ জানুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে বিদেশী কর্মীদের বিষয়ে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নসুশান ঈসমাইল।
 
সাংবাদ সম্মেলনে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিবাসী কর্মীদের দেশে ফিরে যাওয়া ও মালয়েশিয়ায় বৈধভাবে থাকার প্রক্রিয়া নিয়ে যে রিক্যালিব্রেশন পদ্ধতি ঘোষণা করা হয়েছিলো চলতি বছড়জুড়ে চলবে। এ প্রক্রিয়ায় যারা রিক্যালিব্রেশন প্রক্রিয়ায় অংশ নিয়েছেন কিন্তু সব ধরনের তথ্য সরবরাহ করতে পারেননি তারা জরিমানা দিয়ে ভিসা করার পাশাপাশি নিজ দেশে ফিরে যেতে পারবেন। তিনি আরো বলেন, আমাদের দেশে অবস্থান করা বিদেশীরা অভিজ্ঞতা অর্জন করেছে। নতুনদের থেকে পুরানো শ্রমিকরাই আমাদের সম্পদ। আমাদের অনেক কলকারখানায় শ্রমিক সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। আমাদের দেশের মালিকদের বলবো,তারা যেন বৈধতার সুযোগ নিয়ে অবৈধ অভিবাসীদের নিবন্ধনের মাধ্যমে বৈধ শ্রমিক দিয়ে কাজ করান। বিগত দিনে অনেকের বৈধতার শর্তের কারণে বৈধতা না পেয়ে এখনো অবৈধভাবে অবস্থান করছেন। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যেখানেই কর্মরত  আছেন, মালিকদের বলে বৈধতার সুযোগ গ্রহণ করুন। 

এমএসএম / এমএসএম

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা