উলিপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
কুড়িগ্রামের উলিপুরে ৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক মাদক ব্যবসায়ী মোঃ শাহিনুর রহমান দূর্গাপুর ইউনিয়নের যমুনা পাইকপাড়া গ্রামের মৃত মজির উদ্দিনের পুত্র। অপর মাদক ব্যবসায়ী মোঃ শাহরিয়ার রাজিব সাজু মন্ডলপাড়া নামাটারী গ্রামের মৃত মাহা আলমের পুত্র।
জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দূর্গাপুর ইউনিয়নের যমুনা পাইকপাড়া এলাকার শাহিনুর রহমানের বাড়ীতে মাদক বিক্রির খবর পায় উলিপুর থানা পুলিশ। পরে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে সংগীয় ফোর্স অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ মোঃ শাহিনুর রহমান ও মোঃ শাহরিয়ার রাজিব সাজুকে আটক করা হয়। মাদক ব্যবসায়ী শাহিনুর রহমানের বিরুদ্ধে ৯ টি মাদক মামলা, ১ টি হত্যা মামলা, ১ টি চুরি মামলাসহ মোট ১১ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
মঙ্গলবার(১০ জানুয়ারি) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম জানান, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি