ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ফরিদপুরে দুই শিক্ষার্থী আহত, সড়ক অবরোধ ও বিক্ষোভ


ফরিদপুর প্রতিনিধি  photo ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০-১-২০২৩ বিকাল ৫:১০
ফরিদপুরে মাহেন্দ্রের (থ্রি-হুইলার) ধাক্কায় দুই স্কুল শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত দুই শিশু শিক্ষার্থীরা হলেন, ছুরাইয়া (৭) ও মহসিন (৮)। তাদের দু'জনেরই বাড়ি জেলা সদরের শোলাকুন্ডু এলাকায়। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলা সদরের তাম্বুলখানা এলাকার কবি জসীমউদ্দিন স্কুল এন্ড কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। 
 
এ ঘটনার পরে সড়কে মাহেন্দ্র চলাচল বন্ধের দাবীতে শিক্ষার্থী ও স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।স্থানীয়রা জানান, ছুরাইয়া ও মহসিন নামের দুই শিক্ষার্থী সকালে তাম্বুলখানা এলাকায় সড়ক পাড় হচ্ছিল। এসময় ফরিদপুর থেকে সালথাগামী একটি মাহেন্দ্র তাদের ধাক্কা দিলে তারা গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী সড়ক বন্ধ করে বিক্ষোভ মিছিল করেন। তারা সড়কে মাহেন্দ্র চলাচল বন্ধের দাবী জানান।
 
এ বিষয়ে  ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। একই সাথে স্থানীয়দের বুঝিয়ে ও আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়েছে।  ওই মাহেন্দ্র চালককে চিহ্নিত করতে কাজ চলছে। আশা করছি দ্রুত তাকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে পারবো।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়

খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা

ধামরাইয়ে পরীক্ষার প্রশ্নপত্রে গরমিল, বিপাকে শিক্ষার্থীরা

ত্রিশালে বৃদ্ধের লাশ উদ্ধার

কর্ণফুলীতে খাল পুনঃখননের টাকা লোপাটের অভিযোগ

দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি বাতিল

পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

নাচোলে ডিএপি সার মজুদের অভিযোগ, ৫ হাজার টাকা জরিমানা নিয়ে কৃষকদের অসন্তোষ

ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনে অশেষ কল্যাণ ও মাহাত্ম্য রয়েছে