ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

তিতাসে শেষ রাতের অগ্নিকাণ্ডে স্বপ্ন পুড়ে ছাই


তিতাস  প্রতিনিধি photo তিতাস প্রতিনিধি
প্রকাশিত: ১০-১-২০২৩ বিকাল ৫:৪৩

কুমিল্লার তিতাসে অগ্নিকাণ্ডে বসতঘর সহ প্রায় দশ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাতে উপজেলার কলাকান্দি ইউনিয়নের মীর বহরী গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রফিকুল ইসলাম জানান, প্রতিদিনের মতো সোমবার রাতে বাসায় আমি, আমার স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে ঘুমাচ্ছিলাম। রাত ২টায় হঠাৎ ঘুম ভেঙে গেলে দেখি বিদ্যুতের বোর্ডে আগুন লেগে গেছে। পরে আমি চিৎকার করে সবাইকে ডাকলে সবাই আগুন নিভাতে এগিয়ে আসে। সকলের দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় আমার ঘরে থাকা দুটি ফ্রিজ, নগদ দেড় লাখ টাকা, স্বর্ণালংকার সহ ৪টি রুমের সকল আসবাবপত্র পুড়ে যায়। এতে আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এবিষয়ে কলাকান্দি ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম সরকার বলেন, আমার পার্শ্ববর্তী বাড়ির ঘটনা। রাতে তাদের ডাক চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি আগুনে ঘর পুড়ে যাচ্ছে। পরে আমি সহ সকলের ২ ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছি।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান