বশেমুরকৃবি'র এগ্রিমেটিওরোলজি বিভাগে এমএস প্রোগ্রামের কর্মশালা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন চালুকৃত এগ্রিমেটিওরোলজি বিভাগে এমএস প্রোগ্রাম চালুর বিষয়ে কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন, প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন এগ্রিমেটিওরোলজি বিভাগের প্রধান প্রফেসর নাসিমুল বারী। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এগ্রো-মেটিওরোলজিক্যাল ইনফরমেশন সিস্টেম্স ডেভেলপমেন্ট প্রকল্পের পরিচালক ড. মোঃ শাহ কামাল খান প্রকল্প সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেন।
কারিগরী সেশনে প্রকল্পের কনসালটেন্ট প্রফেসর ড. মঈন-উস-সালাম কোর্স-কারিকুলাম সংক্রান্ত মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্রফেসর ড. আবদুল হামিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কারিগরী সেশনে বিশেষজ্ঞগণ এগ্রোমেটিওরোলজি বিভাগের এমএস প্রোগ্রামের কোর্স কারিকুলাম বিষয়ে মূল্যবান মতামত প্রদান করেন।
কর্মশালায় বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রক্টর, প্রভোস্ট, অধ্যাপক এবং বিভিন্ন সংস্থা থেকে আগত আমন্ত্রিত অতিথিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সিলেটের ১১ নম্বর ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে মশা নিধন অভিযান
হাতিয়ায় ১৫ হাজার কেজি শুল্ক ফাঁকি দিয়ে আনা লাল চিনি জব্দ।
ধুনটে ছুরিকাঘাতে গুরুতর আহত তুলসী রায়, আইসিইউতে ভর্তি
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সভা ও অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ।
বন্দরে মাকসুদা হত্যার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার: মূল হোতা সামাউনকে খুঁজছে পুলিশ
চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন
আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ
কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন
ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক
নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত
কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা
আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা
ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক দূর্গাপুজা উপলক্ষে ১৫০ পরিবারে নতুন শাড়ী বিতরণ
Link Copied