ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

প্লাজমা নিয়েছেন করোনা আক্রান্ত মুশফিকের বাবা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-৭-২০২১ বিকাল ৬:৫৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ। নিজ এলাকা বগুড়া থেকে তড়িঘড়ি করে ঢাকায় আনা হয় তাকে। বর্তমানে আগের চেয়ে কিছুটা ভালো আছেন তিনি।

মুশফিকের ছোট ভাই মোসাব্বিকুর রহিম মিশু  বলেন, ‘বাবা গতকাল থেকে কিছুটা ভালো আছে। তবে খুব ভালো নয়। ধীরে ধীরে উন্নতি হবে। এ পর্যন্ত দুই ব্যাগ প্লাজমা দেওয়া হয়েছে। গতকাল রাতে একটা, আজ (শনিবার) দুপুরে একটা। বাবার জন্য দোয়া করবেন।’

মুশফিকের বাবা বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত। গত মঙ্গলবার থেকে হালকা শ্বাসকষ্ট দেখা দেয়। তার অক্সিজেন স্যাচুরেশন লেভেল সবসময় ওঠানামা করছিল। এজন্য মঙ্গলবার রাতেই বগুড়া শহরের একটি ডায়াগনষ্টিক সেন্টারে সিটিস্ক্যান করা হয়। এতে দেখা যায় তার ফুসফুসে প্রায় ২৫ শতাংশ সংক্রমণ ঘটেছে। 

এজন্য বুধবার অ্যাম্বুলেন্স যোগে মুশফিকের বাবাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। পরে এন্টিবডি তৈরির সুবিধার্থে দুই ব্যাগ প্লাজমা দেওয়া হয়েছে।

এই কঠিন সময়ে বাবা-মার পাশে থাকার জন্য জিম্বাবুয়ে থেকে ঢাকায় ফিরে এসেছেন মুশফিক। শুরুতে টি-টোয়েন্টি থেকে ছুটি নিলেও আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য মুশফিক চেয়েছিলেন এই ফরম্যাটটিও খেলে আসতে। তবে এমন সিদ্ধান্ত নেওয়ার পরের দিনই অসুস্থতার খবর পান তিনি। এজন্য আর দেরি না করে বাকি দুই ফরম্যাট না খেলেই দেশে ফিরে এসেছেন।

এমএসএম / এমএসএম

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড