মানিকগঞ্জে নারীসহ দুই মাদক কারবারি আটক
মানিকগঞ্জে পৃথক অভিযান চালিয়ে নারীসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।গতকাল মঙ্গলবার রাতে মানিকগঞ্জ সদর উপজেলার তেরদোনা ও জয়রা এলাকা থেকে তাদেরকে আটক করে ডিবির একাধিক দল। এসময় তাদের কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন ও ৫৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন।আটকরা হলো- রাজবাড়ি জেলার কালুখালি উপজেলার কালিকাপুর খাগজানা এলাকার জাহাঙ্গীর আলম সুজনের স্ত্রী শেফালী বেগম (৩২)। সেফালীর বাবার বাড়ি মানিকগঞ্জ হরিরামপুরের কুটির হাট এলাকায়। সে ওই এলাকার মৃত জমির বেপারীর মেয়ে। আরেক মাদক কারবারির নাম আব্দুল জলিল (৪৭)। সে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল এলাকার মৃত গিয়াজ উদ্দিনের ছেলে।
ডিবির ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে নারীসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। এসময় মাদক কারবারি সেফালির নিকট থেকে ৫৫পিছ ইয়াবা এবং জলিলের নিকট থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। যার বাজার মুল্য তিন লক্ষ ষোল হাজার পাঁচশত টাকা। তিনি আরো জানান, এরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার করে আসছে। তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলাও বিচারাধীন রয়েছে। এঘটনায় মানিকগঞ্জ সদর থানায় পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied