নাঙ্গলকোটে গরুর খামার করে স্বাবলম্বী স্বপন
কুমিল্লার নাঙ্গলকোটে গরু মোটাতাজাকরণ খামার স্থাপন করে স্বাবলম্বী হয়েছেন হেসাখাল ইউনিয়ন পরিষদ সংলগ্ন মমতাজ উদ্দিনের বড় ছেলে নবী হোসেন স্বপন। তিনি দীর্ঘদিন বিদেশে থেকে বাড়ী এসে নিজেস্ব পুঁজি খাটিয়ে ৪০ হাত লম্বা একটি খামার সেড তৈরী করেন। তিনি বাজার থেকে কম দামে সুকনো হাড্ডি সার গরু ক্রয় করে খামারে রেখে যত্নসহকারে লালন পালন করে মোটাতাজা করেন। পরে স্থানীয় বাজারে বেশী দামে বিক্রি করে লাভবান হন।
তিনি ২০২২ এর জুলাইয়ে বিদেশ থেকে বাড়ি এসে ৫ টি গরু দিয়ে খামার শুরু করেন। পরে ৩ মাসের মধ্যে গরুর সংখ্যা দাড়ায়১৪ টিতে এবং খামার ঘরও আসবাবপত্র নিয়ে প্রায়১০ লক্ষ ৬০ হাজার টাকা দিয়ে খামার শুরু করেন। এর মাঝে ৮ গরু বিক্রি করে ৩ লক্ষ টাকা আয় করেন। তার খামার দেখাশোনার জন্য ১ জন কর্মচারী রয়েছে।
স্বপন বলেন আমার বাবার নামে খামারটি করেছি, তবে সার্বক্ষনিক আমি নিজেই পরিচালনা করছি। সম্পূর্ণ বিষমুক্ত পরিবেশে গরুগুলোকে খাদ্য খাওয়ানো হচ্ছে। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো যদি সরকারি কোন ব্যাংক আমাকে ১০ - ১৫ লক্ষ টাকা লোন করে দিলে আমি ৪০ টি গরু ও ৪ টি দূধের গাভী পালন করবো, ইতিমধ্যে ৩০ শতক জমিনে জার্মান ঘাস লাগিয়েছি। আমি আরো ৪০ টি গরু এনে বেকার যুবকদের কর্মসংস্থান গড়ে তুলবো। এবং আমার মাসিক আয় অন্তত ১ লক্ষ টাকা হবে বলে আশা করছি।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied