পটিয়ায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল
পটিয়ায় বীরমুক্তিযোদ্ধা ও অবসর প্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা নুরুল আবছার চৌধুরী গত শুক্রবার বিকেলে নগরী একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না লিল্লাহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছরে। সে পটিয়া উপজেলা খরনা ইউনিয়নের চৌধুরীবাড়ির মরহুম নুরুল আলম চৌধূরী’র পুত্র। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ১৭ জুলাই শনিবার দুপুর ২টায় খরনা চৌধুরীবাড়ি মাদ্রসা প্রাঙ্গনে মরহুমে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় পটিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা ফয়সাল আহমদ ও থানার একদল পুলিশের উপস্থিতিতে গার্ড অব অনার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন পটিয়ার এমপি হুইপ সামশুল হক চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌরসভা মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুল, উপজেলা আ’লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আকম সামশুজ্জমান চৌধুরী, সাধারন সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা: তিমির বরণ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মহিউদ্দিন, বীরমুক্তিযোদ্ধা খরনা ইউপি’র সাবেক চেয়ারম্যানা একেএম আবদুল মতিন চৌধুরী, বর্তমান চেয়ারম্যান মাহবুবুল রহমান, বীরমুক্তিযোদ্ধা সামশুদ্দিন আহমেদ, বীরমুক্তিযোদ্ধা চৌধূরী মাহবুবুল রহমান, কেন্দ্রীয় যুবলীগ যুগ্ন সম্পাদক বদিউল আলম, দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আমম টিপু সুলতান চৌধুরী, উপজেলা আ’লীগ নেতা গোলাম সরওয়ার চৌধুরী মুরাদ, আবদুল হান্নান চৌধুরী লিটন, খরনা ইউনিয়ন আ’লীগ সভাপতি সামশুল আলম, সাধারন সম্পাদক জয়প্রকাশ দত্ত, উপজেলা যুবলীগ আহবায়ক হাসান উল্লাহ চৌধুরী, যুগ্ন আহবায়ক ইমরান উদ্দিন বশির, পৌরসভা যুবলীগ সভাপতি নুর আলম ছিদ্দিকী। পরে তার কবরে পটিয়া আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন নেতৃবৃন্দরা।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন