রাজশাহীতে দুস্থদের মাঝে রিপোর্টার্স ইউনিটির খাদ্য বিতরণ
শনিবার (১৭ জুলাই) দুপুরে রাজশাহী নগরীর ছোটবনগ্রাম মসজিদ পাড়ার বস্তিতে ৫শ’ জন অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
রাজশাহী রিপোর্টার্স ইউনিটি সভাপতি এস.এম. আব্দুল মুগনী নীরোর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঈন উদ্দীন এর পরিচালনায় বক্তব্য রাখেন, দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক আজিবার রহমান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও রাজশাহী রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা আব্দুল আউয়াল, ইন্টারন্যাশাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপার্টার্স ফাউন্ডেশনের (আইএইচসিআরএফ) বিভাগীয় সভাপতি মিজানুর রহমান পাইলট, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আবু হেনা মোস্তফা জামান, আইএইচসিআরএফ’র সাধারণ সম্পাদক সাগর নোমানী, আরআরইউ’র দপ্তর সম্পাদক ইফতেখায়ের আলম বিশাল, কার্যনির্বাহী সদস্য ফাইসাল হোসেন প্রমূখ। খাদ্য বিতরণ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ সভাপতি মাসুদ রানা রাব্বানী।
খাদ্য বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনা ভাইরাসের সংক্রমন মোকাবেলার সৃষ্ট পরিস্থিতিতে সমাজের কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের ও বিভিন্ন পেশাজীবীরা। পরিবার পরিজন নিয়ে চরম খাদ্য সংকটে রয়েছে তারা। এ সকল অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষকে আমরা সাধ্যমত সাহায্য করে আসছি। তারা আরো বলেন, প্রতিবেশীদের খোঁজ খবর নিয়ে তাদের সাহায্য করা আমাদের সকলের দায়িত্ব। সমাজের বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মকান্ডে রাজশাহী রিপোর্টার্স ইউনিটি সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে।
এমএসএম / এমএসএম
খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন
রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু
নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত
জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন
মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন
ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ
ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত
নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে
মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান
কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা