ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

সেঞ্চুরির রেকর্ডে শচীনের পাশে কোহলি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-১-২০২৩ দুপুর ৩:১৮

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে প্রথম ওয়ানডেতে রেকর্ড গড়া সেঞ্চুরি তুলে নিয়েছেন ভিরাট কোহলি। ম্যাচ জয়ী এই সেঞ্চুরি করে ভারতীয় কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের ঘরের মাঠে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসালেন কোহলি। সেই সাথে, শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই ফরম্যাটে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে শচীনকেও ছাড়িয়ে গেছেন ৩৪ বছর বয়সী এই ভারতীয় ব্যাটার।

কিছুদিন আগেও ভিরাট কোহলির অফফর্ম নিয়ে চিন্তার ভাঁজ পড়েছিল ভারতজুড়ে। সেই দুঃসময় কাটিয়ে উঠেছেন অনেক আগেই। আর নিজের স্বরুপে এসেই একের পর এক রেকর্ডে নাম লেখাচ্ছেন কোহলি। ঘরের মাঠে ১৬৪টি ম্যাচ খেলে শচীনের আছে ২০ সেঞ্চুরি। শ্রীলঙ্কার সাথে প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করে মাত্র ১০২ ম্যাচেই সেই রেকর্ডে এবার টেন্ডুলকারের পাশে বসলেন কোহলি। ডানহাতি এই ব্যাটার এদিন ছুঁয়েছেন আরও একটি রেকর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি ৮টি সেঞ্চুরি নিয়ে এতদিন যৌথভাবে নাম ছিল শচীন ও কোহলির। তবে ৯ নম্বর সেঞ্চুরি তুলে শচীনকেও ছাড়িয়ে গেলেন কোহলি।

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে এখন কোহলির মোট সেঞ্চুরি হল ৭৩টি। এরমধ্যে তার ওয়ানডে সেঞ্চুরির সংখ্যাই ৪৫টি, শচীনের থেকে এখনও ৪টি কম। টেস্ট শতক ২৭টি, আর টি-টোয়েন্টিতে রয়েছে একটি সেঞ্চুরি।

সুজন / সুজন

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের