ঠাকুরগাঁওয়ে সংগ্রামী সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ
উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বেড়েই চলেছে শীতের তীব্রতা। সীমাহীন দুর্ভোগে পড়েছেন হতদরিদ্র ও ছিন্নমূল মানুষেরা। এ অবস্থায় ঠাকুরগাঁওয়ে গ্রামীণ ব্যাংকের হতদরিদ্র সংগ্রামী সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার তেলিপাড়া এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে সালন্দর শাখার উদ্যোগে হতদরিদ্র সংগ্রামী সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি গ্রামীণ ব্যাংক ঠাকুরগাঁও অফিসের জোনাল ম্যানেজার মো. রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, গ্রামীণ ব্যাংক ঠাকুরগাঁও অফিসের জোনাল অডিট অফিসার মোহাম্মদ আব্দুল আলীম, এরিয়া ম্যানেজার মুহাম্মদ সফিকুল ইসলাম, প্রোগ্রাম অফিসার মো. হারুন অর রশীদ, সালন্দর শাখা অফিসের শাখা ব্যবস্থাপক মো. আজিজুর রহমান, নারগুন শাখা অফিসের শাখা ব্যবস্থাপক মো. রেজাউল করিম প্রমুখ। এ সময় গ্রামীণ ব্যাংক ঠাকুরগাঁও অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সালন্দর শাখার ৩০ জন সংগ্রামী সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও পর্যায়ক্রমে সদর উপজেলার ১২টি শাখা ২২৪ জন সংগ্রামী সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানায় গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ। এছাড়াও উপজেলা পর্যায়েও গ্রামীণ ব্যাংকের সংগ্রামী সদস্যদেরও শীতবস্ত্র দেয়া হচ্ছে বলে জানা যায়।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied