ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পাথর বোঝাই ট্রাক থেকে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১১-১-২০২৩ বিকাল ৫:৩০
লালমনিরহাটে পাথর বোঝাই একটি ট্রাক থেকে ৮০ বোতল বিদেশী মদসহ দুই যুবককে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।মঙ্গলবার (১০ জানুয়ারী) দিবাগত রাতে সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পাথর বোঝাই ট্রাকটি জব্দ করা হয়।
 
আটক যুবকরা হলেন- হোসাইন আহমেদ ও আব্দুল সাদ্দাম। তারা ঢাকা জেলার বাসিন্দা।জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মহেন্দ্রনগর এলাকায় অভিযান পরিচালনা করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। এ সময় সন্দেহজনক একটি পাথর বোঝাই ট্রাক আটক করে তল্লাশী চালালে বিশেষ কায়দায় পাথরের নিচে লুকিয়ে রাখা ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
 
পরে মাদক পাচারে জড়িত দুই জনকে আটক করাসহ ওই ট্রাকটি জব্দ করা হয়েছে।জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার