ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দৌলতখনে নতুন নির্বাহী অফিসার পাঠান মো. সাইদুজ্জামান


দৌলতখান প্রতিনিধি photo দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১১-১-২০২৩ বিকাল ৫:৫০

ভোলার দৌলতখানে নতুন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) হিসেবে যোগদান করেছেন পাঠান মোঃ সাইদুজ্জামান।গতকাল (১০ জানুয়ারী) নিজ দফতরে যোগদান শেষে দুপুর ১২ টায়  তিনি উপজেলার সকল সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের সাথে  পরিচিতি  ও মতবিনিময়  সভা করেন।

পাঠান মো. সাইদুজ্জামান ৩৪ তম বিসিএস (প্রশাসন)-এর একজন কর্মকর্তা। তিনি দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের আগে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং সবশেষ ঢাকা মেট্রোপলিটন এলাকার নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নতুন ইউএনও'র যোগদান  উপলক্ষে  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে  আয়োজিত  মতবিনিময় সভায় দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনজুর আলম খান,  ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার  মো. তৌহিদুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিদ্দিক  মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডাঃ আনিসুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন, সমাজসেবা কর্মকর্তা পাপিয়া সুলতানা, ইউপি চেয়ারম্যান  সামীম হোসেন অমি চৌধুরী, অধ্যক্ষ জাবির হাছনায়ীন জাকিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান উপস্থিত ছিলেন  প্রমূখ উপস্থিত ছিলেন।  

এমএসএম / এমএসএম

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা