ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

বিটিসিএফ এর জার্সি স্পন্সর প্রিয় ফুড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-১-২০২৩ রাত ৮:৩

ইন্ডিয়া টি-টোয়েন্টি ক্রিকেট ফেডারেশন (আইটিসিএফ) ভারতের তেলঙ্গানা প্রদেশে খাম্মাম সারদা প্যাটেল স্টেডিয়ামে টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করেছে। এই টুর্নামেন্টে বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেট ফেডারেশন, বিটিসিএফ,  ইন্ডিয়া টি-টোয়েন্টি ক্রিকেট ফেডারেশন, আইটিসিএফ, শ্রীলঙ্কা টি টোয়েন্টি ক্রিকেট ফেডারেশন, এসটিসিএফ ও নেপাল টি-টোয়েন্টি ক্রিকেট ফেডারেশন, এনটিসিএফ অংশগ্রহণ করে।

বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেট ফেডারেশন এর জার্সি স্পন্সর প্রিয় ফুড। এ বিষয়ে প্রিয় ফুড এর ব্যবস্থাপনা পরিচালক এস এম তামজিদ বলেন- 'আমরা গর্বিত বাংলাদেশ টি-২০ ক্রিকেট ফেডারেশন এর জার্সি স্পন্সর করতে পেরে। ভারতের মাটিতে বাংলাদেশের উদীয়মান ও সম্ভাবনময় ক্রিকেট খেলোয়াড়রা যে ভালো খেলছে, দেশের বাইরে বিভিন্ন দেশের খেলোয়াড়দের সাথে ক্রিকেট খেলে নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারছে, এই অভিজ্ঞতা আমাদের দেশের ক্রিকেটের যুক্ত হবে এবং আমাদের আগামীর ক্রিকেট আরও উন্নত হবে।'

বাংলাদেশ টি-২০ ক্রিকেট ফেডারেশন এর অধিনায়ক দেলোয়ার হোসেন রনি বলেন- এর আগে আমি ২০১৬ সালে বাংলাদেশ টি-২০ ক্রিকেট ফেডারেশন এর হয়ে খেলতে এসেছিলাম। এবার এসেছি অধিনায়ক হিসেবে। আমার জন্য এটি একই সঙ্গে প্রাপ্তি ও গর্বের। এখানে আমরা চারটি দেশের খেলোয়াড়দের সঙ্গে খেলছি ক্রিকেট। ক্রিকেট নিয়ে অনেক অভিজ্ঞতা বিনিময় হচ্ছে পরস্পরের মধ্যে। আমরা নতুন কিছু শেখার সুযোগ পাচ্ছি। জানতে পারছি ক্রিকেটকে কতটা গুরুত্ব দেয় ভারত। তিনি বলেন- ইন্ডিয়া টি-২০ ক্রিকেট ফেডারেশন সারা বছর বিভিন্ন প্রদেশে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে। এরপর বিভিন্ন প্রদেশের সেরা খেলোয়াড়দের নিয়ে আইটিসিএফ এর দল গঠন করে। এবারের অভিজ্ঞতা নিশ্চয়ই আমাদের দেশের ক্রিকেটের অগ্রগতির জন্য ব্যবহার করার চেষ্টা করব।

এ পর্যন্ত টুর্নামেন্টে একটি খেলায় বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেট ফেডারেশন জয় লাভ করে। এতে তিনি আনন্দিত।

সুজন / সুজন

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের