শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে যুবককে খুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে এক যুবককে খুন করা হয়েছে। ওই যুবক মৃত্যুর আগ মুহূর্তে তার নাম শরীফ বলে জানান। শনিবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে শহরের কলেজ রোডের প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। নিহত শরীফ শহরতলীর শাহজিবাজার এলাকার শায়েস্তা মিয়ার ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় শ্রীমঙ্গল কলেজ রোডের প্রেসক্লাবের সামনে ছুরিকাঘাতে মারাত্মক আহত অবস্থায় ওই যুবক ছটফট করছিল। এ সময় লোকজন এগিয়ে গেলে সে তার নাম শরীফ এবং শান্তিবাগ এলাকার জনৈক সজিব নামে এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করেছে বলে জানান। এ সময় তিনি তার ঠিকানা শহরতলীর শাহজিবাজার ও তার বাবার নাম শায়েস্তা মিয়া বলে জানান।
শরীফ মৃত্যুর আগে দেয়া তার জবানবন্দি রেকর্ড করেন দৈনিক যুগান্তরের শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ সালাউদ্দিন। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিলে মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।
খবর পেয়ে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে শরীফকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেয়ার কিছুক্ষণ পরই শরীফ মারা যান।
শ্রীমঙ্গল থানার ওসি ( তদন্ত) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, খুনিকে ধরতে অভিযান চলছে।
এমএসএম / জামান
সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ টাকা আত্মসাৎ আত্মগোপনে পিতা পুএ
বিলাইছড়িতে বন্যা দুর্গতদের পাশে সেনা জোন
মনপুরায় ডিসির অনুমোদন ছাড়াই ইটভাটা, ভেঙে গেল ৪ হাজার মানুষের একমাত্র সেতু
দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিকদের মানববন্ধন
পটুয়াখালীতে জলাবদ্ধতায় নাকাল পৌর শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা,
শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
Link Copied