শ্রীমঙ্গলে কিং কোবরার ছোবলে সাপুড়ের মৃত্যু
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কিং কোবরার ছোবলে সুমন মিয়া (৩৭) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে সাপের খেলা দেখানোর সময় তাকে সাপে ছোবল দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওই এলাকার ওয়ার্ড ইউপি সদস্য বিশ্বজিত দেব বর্মা। তিনি উপজেলার সদর ইউনিয়নের বিষামনির মাঝের চৌেোহনা এলাকার মৃত বাবুল সাপুরের ছেলে এবং জেরিন চা বাগানের শ্রমিক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, সুমন গত বৃহস্পতিবার জেরিন চা বাগান থেকে একটি কিং কোবরা সাপ ধরে বাড়িতে নিয়ে আসে। শনিবার দুপুরে সাপটি নিয়ে এলাকাতে খেলা দেখানোর সময় তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলে ছোবল মারে। সাথে সাথে তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজে নেযার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইউপি সদস্য বিশ্বজিত দেব বর্মা জানান, সুমন দীর্ঘ ২৫ বছর যাবৎ সাপ ধরে এবং সাপের খেলা দেখিয়ে আসছিল। তার বাবা বাবুল মিয়াও একজন পেশাদার সাপুড়ে ছিলেন। তবে সে সাপের খেলা দেখানোর পাশাপাশি জেরিন চা বাগানের নিয়মিত শ্রমিক ছিল। সে জেরিন চা বাগানের মাঝের চৌমোহনা এলাকায় শ্রমিক কলোনিতে পরিবার নিয়ে বসবাস করত। তার দুই স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
এমএসএম / জামান
সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ টাকা আত্মসাৎ আত্মগোপনে পিতা পুএ
বিলাইছড়িতে বন্যা দুর্গতদের পাশে সেনা জোন
মনপুরায় ডিসির অনুমোদন ছাড়াই ইটভাটা, ভেঙে গেল ৪ হাজার মানুষের একমাত্র সেতু
দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিকদের মানববন্ধন
পটুয়াখালীতে জলাবদ্ধতায় নাকাল পৌর শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা,
শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক