ফরিদপুরে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
ফরিদপুরে বৃহস্পতিবার ৯.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে । যা এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে ফরিদপুর আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোর ৬টায় ৯.৬ ডিগ্রি সেলসিয়াস থাকলেও সকাল সাড়ে ৯টায় তাপমাত্রা ৯.২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। এছাড়া আজ ফরিদপুরে মৃদু শৈত্য প্রবাহ বইছে। হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় চারিদিকে ঘিরে আছে। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে রোদের দেখা মিলেছে। তাতে সকালের আবহাওয়ার সাথে কিছুটা তারতম্য লক্ষ্য করা যাচ্ছে।
ফরিদপুর জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, গত কয়েক দিনে ফরিদপুরের তাপমাত্রা কিছুটা উঠানামা করছে। ৭ জানুয়ারি ৯.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল এই মৌসুমের সর্বনিম্ম তাপমাত্রা। সেই রেকর্ড ভেঙে আজ জেলায় ৯.২ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এখন পর্যন্ত এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
এদিকে, গত কয়েকদিনের তুলনায় আজ তাপমাত্রা কমে যাওয়াই জন জীবন বিপর্যস্ত হয়ে পরেছে। ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে সড়কে প্রতিটি গাড়িকে হেডলাইট জালিয়ে চলাচল করতে দেখা গেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি কিছুটা পরিবর্তন হতে দেখা গেছে।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
Link Copied