ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবি’র মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১২-১-২০২৩ দুপুর ৩:২৫

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবি’র পক্ষ থেকে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও শীতার্ত অসহায়, দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বুধবার হরিপুর উপজেলার শীতলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র আয়োজনে মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি ৫০ বিজিবি’র পরিচালক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৫০ বিজিবির সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরীসহ বিজিবির উর্দ্ধতন কর্মকর্তা ও সদস্যগণ। এ সময় আশপাশের এলাকার ৫ শতাধিক দুস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। একই সাথে দিনব্যাপী প্রায় ৬শতাধিক রোগী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সহায়তা, ব্যবস্থাপত্র ও ঔষুধ সুবিধা নেন।

উল্লেখ্য, এর আগেও ঠাকুরগাঁও বিজিবির পক্ষ থেকে জেলার রাণীশংকৈল ও পীরগঞ্জ উপজেলায় শীতার্ত, অসহায় ও দুস্থদের মাঝে শিতবস্ত্র বিতরণ করা হয়। ওই দিন গোগর ঈদগাঁহ মাঠে ৩ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত