ব্যটারিচালিত রিকশার লাইসেন্স জালিয়াতির দায়ে এক ব্যক্তি আটক
ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এলাকায় চলাচলকারী ব্যাটারিচালিত মোটা চাকার রিকশার লাইসেন্স ও নিবন্ধনকার্ড জালিয়াতির দায়ে গতকাল দুপুরে ছোটবাজার এলাকা থেকে সুমন ঘোষ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক এবং পরবর্তীতে আটককৃত ব্যক্তির বিরূদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করে মসিকের ভ্রাম্যমাণ আদালত। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা। অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, যানজট নিরসনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন বিভিন্ন উদ্যোগ নিয়েছে, যার অন্যতম মিশুক, অটোবাইককে তারিখভিত্তিক রঙ পৃথককরণসহ ডিজিটাল রেজিস্ট্রেশন কার্ড ও নাম্বার প্লেট প্রদান। আটককৃত ব্যক্তি এই রেজিস্ট্রেশন কার্ড এবং নাম্বার প্লেট জালিয়াতি করে বিক্রি করছিল। তাকে আটক করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরও জানান, যানজট নিরসনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এ বিষয়ে তৎপর রয়েছে। এ ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানকালে জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, সহকারী সচিব আমিনুল ইসলাম জাহাঙ্গীর, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা
মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ
ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি
মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী
পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই
নিশাত ডাক্তার হতে চায়
ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়
বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %
চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর
মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন
কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন
এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব
গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
Link Copied