ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বাগেরহাটে লোকালয়ে বাঘ আতঙ্ক, একাধিক জায়গায় পায়ের ছাপ


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ১২-১-২০২৩ দুপুর ৪:৯

বাগেরহাটের শরণখোলার লোকালয়ে বাঘ আতঙ্ক দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের রাস্তা, বেড়িবাঁধ ও পুকুর পাড়ে বাঘের একাধিক পায়ের ছাপ দেখা যায়। এ বিষয়ে গ্রামবাসীদের সচেতন করতে মাইকিং করছে বনবিভাগ।

সুন্দরবনের ভোলা ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষী আ. রহিম বলেন, ঘটনাস্থলে গিয়ে বাঘের পায়ের ছাপ দেখা গেছে। বাঘের পায়ের ছাপ দেখে ধারণা করা হচ্ছে দুটি বাঘ গ্রামে ঢুকেছে। গ্রামবাসীদের সাবধানে চলাচল করতে বৃহস্পতিবার সকাল থেকে মাইকিং করছে বনবিভাগ।

পূর্ব সুন্দরবনের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শামসুল আরেফিন বলেন, পায়ের ছাপ ট্রেস করে আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি যে বাঘ বনে ফিরে গেছে। তবে সতর্কতা অবলম্বনের জন্য বনবিভাগের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হচ্ছে।

বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, লোকালয়ে বাঘের সন্ধান করার জন্য বনরক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে। এটি সুন্দরবনে ফিরিয়ে দেওয়া হবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত