ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ফরিদপুর -১ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ গ্রহণের প্রস্তুতি চলছে


ফরিদপুর প্রতিনিধি  photo ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২-১-২০২৩ বিকাল ৫:৩৩
ফরিদপুর নির্বাচনী আসন-১(আলফাডাঙ্গা,বোয়ালমারী,মধুখালী)এ দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন ফরিদপুরের বোয়ালমারীর ২ কৃতী সন্তান । 
যাদের একজন হচ্ছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি লিয়াকত শিকদার এবং অপরজন হচ্ছেন লায়ন মোঃ শাখওয়াত হোসেন । 
বর্তমানে ফরিদপুর নির্বাচনী আসন-১(আলফাডাঙ্গা,বোয়ালমারী,মধুখালী)এ সাংসদ আঃলীগের প্রার্থী মঞ্জর হোসেন বুলবুল । নবম ও দশম সংসদ নির্বাচনে এ আসন থেকে নির্বাচন করে আঃলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান নির্বাচিত হয়েছিলেন কিন্তু একাদশ সংসদ নির্বাচনে আব্দুর রহমানকে এ আসনে আঃলীগ মনোনয়ন দেয়নি । 
ফরিদপুরের সংসদীয় নির্বাচনী আসন -১ এ হাটি হাটি পা করে এগিয়ে চলছে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি লিয়াকত শিকদার এবং লায়ন মোঃ শাখওয়াত হোসেন । এলাকার তৃণমুলের সাধারণ ভোটাররা এই আসনটিকে আঃলীগের প্রার্থী হিসেবে নতুন কোন ভালো একজন রাজনৈতিক নেতাকে চাচ্ছেন , যে নেতা সাধারণ জনগনের বান্ধব হবেন । 
দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ গ্রহণের বিষয়ে লিয়াকত শিকদার  জানান , দলের নিকট আঃলীগ থেকে নির্বাচন করার জন্য দলীয় মনোনয়ন চাবো । দলের প্রধান ও  মনোনয়ন জুড়ি বোর্ড যদি মনোনয়ন দেয় আমরা নির্বাচনের অংশ গ্রহন করার জন্য প্রস্তুত আছি ।  
 
অংশ গ্রহণের ব্যাপারে  লায়ন শাখাওয়াত হোসেন জানান,  আমি দীর্ঘদিন আ:লীগের রাজনীতির সাথে জড়িত। আমি আমার দলের কাছে নির্বাচনে অংশ গ্রহণ করার জন্য মনোনয়ন চাইবো,  দল যদি মনে করে আমি যোগ্য তাহলে আগামী সংসদ  নির্বাচনে অংশ গ্রহণ করে জনগণের পাশে থাকবো।
 
প্রসঙ্গত , ফরিদপুর নির্বাচনী আসন-১(আলফাডাঙ্গা,বোয়ালমারী,মধুখালী) স্বাধীনতার পর থেকে এ আসনটিকে আঃলীগের ঘাঁটি হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছিল কিন্তু সাম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩টি উপজেলার আঃলীগের মনোনীত বেশিরভাগ চেয়ারম্যান  প্রার্থীরা  ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত হতে পারে নাই ।  এতে সাধারণ জনগণের  আগামী সংসদ নির্বাচনে কোন প্রার্থীকে মনোনয়ন দেন এ ব্যাপারে আগ্রহের শেষ নেই। 

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ