মানিকগঞ্জে তিন লাখ টাকার হেরোইনসহ আটক ২
মানিকগঞ্জের সাটুরিয়ায় ডিবি পুলিশের অভিযানে তিন লাখ টাকা মুল্যের হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার ডিবির একটি অভিযানিক দল এসআই আসাদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে সাটুরিয়ার আল মদিনা ডায়াগনস্টিক সেন্টারের নিকট থেকে তাদেরকে আটক করে।
শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন।আটকরা হলো-সাটুরিয়া উপজেলার চর সাটুরিয়া এলাকার নুরুল হুদার ছেলে মোঃ বাদশাহ ফয়সাল (২৮) ও সাটুরিয়া বাজারের কারী মিয়া ওরফে কাজীর ছেলে মোঃ সিজান (২৪)। এদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
ডিবির ইনচার্জ মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার সাটুরিয়া সদর ইউনিয়নের চর সাটুরিয়ার আল মদিনা ডায়াগনস্টিক সেন্টারের নিকট থেকে ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিন লাখ টাকা মূল্যের ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। এ ঘটনায় সাটুরিয়া থানায় মামলা হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied