গণ-অবস্থান কর্মসূচী
ফরিদপুরে হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের নামে মামলা
ফরিদপুরে বিএনপির গণ–অবস্থান কর্মসূচিতে হামলার ঘটনায় বিএনপির ২৪ নেতাকর্মীদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বাদী হয়ে করা মামলায় আসামি হিসেবে জেলা বিএনপির কয়েকজন শীর্ষ নেতাসহ ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে আরও ৭০ থেকে ৮০ জনকে।
বৃহস্পতিবার (১২ ই জানুয়ারি) দুপুরে ফরিদপুর কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেন থানার উপপরিদর্শক রায়হান কবির।
জানা যায়, মামলার আসামিদের মধ্যে আছেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক গণ–অবস্থান কর্মসূচির সভাপতি এ এফ এম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস।
এ মামলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে পরস্পরের যোগসাজশে পুলিশের সরকারি কাজে বাধা দেওয়া এবং ইচ্ছাকৃতভাবে পুলিশকে আঘাত করে গুরুতর ও সাধারণ জখম করার অভিযোগ আনা হয়েছে।
এদিকে মামলায় ১৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে ১২ জন এজাহারনামীয় ও ১ জন অজ্ঞাতনামা। এজাহারভুক্ত হিসেবে গ্রেপ্তার ১২ জন রাজবাড়ী জেলার বাসিন্দা এবং তাঁরা সবাই বিএনপির কর্মী। তাঁরা হলেন মো. কামরুজ্জামান (৪০), আবদুল হাই মণ্ডল (৫৫), মো. মিলন মণ্ডল (৩০), মো. জাহিদুল ভূঁইয়া (৪৫), মো. মোমিন শেখ (৪৫), মো. সাজাহান (৩৮), মো. শিপন ইসলাম (২০), মো. গণি মোল্লা (৪৬), মাহাবুব চৌধুরী দুলাল (৬৭), মো. শাহীনুর রহমান (৩৪), মো. সৌরভ শেখ (১৮) ও মো. আজাহার আলী (৩৫)।
উল্লেখ্য, বুধবার ( ১১ ই জানুয়ারি) শহরের অম্বিকা ময়দানে বিএনপির ফরিদপুর সাংগঠনিক বিভাগের উদ্যোগে গণ–অবস্থান কর্মসূচিত দুপুরে আওয়ামী হামলায় অপ্রীতিকর ঘটনা ঘটে । এ সময় পুলিশ রাবার ব্যুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর ফলে বিএনপির গণ–অবস্থান কর্মসূচি পণ্ড হয়ে যায়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, ভিডিও ফুটেজ দেখে যাঁরা পুলিশের ওপর হামলা করেছেন এবং এ হামলায় নেতৃত্ব দিয়েছেন, তাঁদের বেছে বেছে নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। কাউকে হয়রানির জন্য এ মামলা করা হয়নি।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
Link Copied