ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৩-১-২০২৩ দুপুর ৩:৪৮

ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১২ জানুয়ারী) সন্ধ্যায় শহরের উড়াও পাড়ায় ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের সার্বিক সহায়তায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য ও শীতার্তদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়।

ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সভাপতি ও দৈনিক ঠাকুরগাঁওয়ের খবর পত্রিকার সম্পাদক বিধান চন্দ্র দাস, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম রঞ্জু, নাট্য ও বিনোদন বিষয়ক প্রযোজনা সংগঠন ‘সৃজন’ এর পরিচালক আব্দুল্লাহ আল মামুন, বার্ণসিনা প্রোডাকশনের নির্বাহী পরিচালক এন্টুনী ডেভিড নীল প্রমুখ।
 
এসময় ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, সদস্য সুমনা সাথী, মাসুদ রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্য ও কম্বল গ্রহিতা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন।
 
ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের সভাপতি বিধান চন্দ্র দাস বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের সার্বিক সহায়তায় সমাজের পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় মানুষদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে শীতার্ত ও অসহায় মানুষদের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত থাকবে।কম্বল পেয়ে সমাজের পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য ও অসহায় মানুষেরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের এ উদ্যোগকে সাধুবাদ জানান।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত