ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে সাড়ে চার লক্ষ টাকার মাদকসহ আটক ২


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৩-১-২০২৩ দুপুর ৪:২২
মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে সাড়ে চার লক্ষ টাকার মাদকদ্রব্য সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল রাতে জেলার সিংগাইর উপজেলার পশ্চিম বাস্তা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
 
শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মোহাম্মদ মোশরারফ হোসেন।
 
আটকরা হলো-সিংগাইর উপজেলার পশ্চিম বাস্তা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে কাউসার (৩৫) ও ধল্লা (গান্দারদিয়া) এলাকার মোঃ বিল্লাল মিয়ার ছেলে মোঃ হানিফ মিয়া (৩৪)। এদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
 
ডিবির ইনচার্জ মোশাররফ হোসেন জানান, জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম বার এর দিক নির্দেশনায় মাদক নির্মূল অভিযানে ডিবির একটি অভিযানিক দল অভিযান চালিয়ে মাদক কারবারিদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজারমুল্য সাড়ে চার লাখ টাকা দাবী করেন তিনি। এঘটনায় সিংগাইর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার