ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বিখ্যাত আসমানী কবিতার আসমানীর ছেলে বেচে থাকার তাগিদে এখন ভিক্ষা করে


ফরিদপুর প্রতিনিধি  photo ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১-২০২৩ দুপুর ৪:২৪
ফরিদপুরের গর্ব , বাংলার কৃতী সন্তান, পল্লী কবি জসিমউদ্দিন । তার অসংখ্য কবিতা রয়েছে । তারমধ্যে আসমানী নামকরণ কবিতার আসমানীর বাড়ি ছিল ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রসুলপুর গ্রামে ।
 
" আসমানীকে দেখতে যদি তোমরা সবাই চাও , রহিউদ্দিনের ছোট্ট বাড়ি রসুলপুরে যাও "। এই বিখ্যাত কবিতাটি  লিখেছিলেন পল্লী কবি ।  আসমানীর কয়েক সন্তানের মধ্যে ভিক্ষারত  অবস্থায় একজনকে পাওয়া যায় তার নাম আশরাফুল ।  ফরিদপুর শহরের ভিক্ষা করা অবস্থায় তাকে দেখতে পাওয়া যায় মাঝে মাঝে ।  তার সাথে পরিচয় হয় । তারপরে জানা যায় আশরাফুল বিখ্যাত আসমানী কবিতার আসমানীর সন্তান সে ।  
 
তার জীবনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করলে আসমানী পুত্র  আশরাফুল জানান , তিনি কাজ  করে খেটে ও পরিশ্রম করে  ভালোই ছিলেন । কিন্তু  ২০১৪ সালে তার জীবনে নেমে আসে বিপর্যয় । আশরাফুল ২০১৪ সালে  ঢাকা থেকে ফরিদপুর ফেরা পথে রাজবাড়ী জেলার  গোয়ালন্দ ঘাটে মাইক্রোবাস ঘটে ।  দুর্ঘটনায় তার ডান হাতটি ভেঙ্গে যায় । অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারায় এখন পুরোপুরি পুঙ্গ । ভিক্ষা করা ছাড়া তার আর কোন উপায় নেই , বেচে থাকার তাড়নায় মানুষের দ্বারে দ্বারে হাত পেতে খাদ্য নিবারণ ও জীবন যাপন করতে হচ্ছে ।  
আসমানী পুত্র  আশরাফুল আরো জানান , ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী পঙ্কজ  আমাকে পুঙ্গ ভাতা সহ সার্বিক সহযোগীতা করেছিল এবং যখন যা দরকারী প্রয়োজন তিনি তা সাধ্য মতো  সহযোগীতা করতেন ।  কিন্তু ঈশান গোপালপুরের বর্তমান চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনু নির্বাচিত হবার পরে আমার সমস্ত ভাতা বন্ধ করে দেয় এবং আমাকে কোন সহযোগীতা করতে অপারগতা প্রকাশ করে ।  আমি সকলের নিকট বেচে থাকার জন্য দেশবাসীর  সকলের কাছে দোয়া ও সাহায্য প্রার্থনা করছি   যেন আমি ভালো ভাবে বেচে থাকতে পারি । 
এ ব্যাপারে  ঈশান গোপালপুরের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী পঙ্কজ জানান , আশরাফুল পল্লী কবি জসিমউদ্দিনের বিখ্যাত আসমানী কবিতার আসমানীর সন্তান বিধায় আমি আশরাফুলকে পুঙ্গ ভাতা সহ সকল প্রকারের সার্বিক সহযোগীতা করেছি , এখনো করছি । 
 ঈশান গোপালপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শহীদুল ইসলামের সাথে এ ব্যাপারে  মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করে তার ফোনটি বন্ধ পাওয়া যায়  । 

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ