৪৫০টা দল হলেও শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো যাবেনা : মায়া
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো এতো সহজ নয়।
কেননা তিনি জনগণের জন্য কাজ করেন। জনগণই তার শক্তি। আগামী নির্বাচনে জনগণই নৌকাই ভোট দিয়ে আবার তাকে ক্ষমতায় আনবেন। এজন্য ৫৪টা কেন ৪৫০টা দল হলেও শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর কোন শক্তি তাদের নাই।
শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার হারুকান্দি ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর গ্রামের শেখ মোঃ সাহেব আলীর বাড়িতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, আগামী বছরের ৭ জানুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন হবে। গত ৪ বছরে তাদের কোন খোঁচখবর নাই, এই নির্বাচন আসলেই তারা মাঠে নামে। দুনিয়ার মিথ্যা কথা ছাড়া কোন কথা বলে না তারা। শেখ হাসিনাকে হটানোর জন্য তারা ওইঠা পইরা লাগছে। আছিল ১ দল, এরপর হলো ২২ দল, ভাঙা হয়েছিল ১২ দল এখন নাকি তারা হয়েছে ৫৪ দল। তারা সবাই মিলে নাকি শেখ হাসিনা সরকারকে হটাবে।
অনুষ্ঠানের আলোচনা সভা শেষে ভরসা হাউজিং এন্ড ডেভেলপার্স লিঃ এর চেয়ারম্যান শেখ মোঃ সাহেব আলীর ৫ হাজার কম্বল শীতার্তদের মাঝে উপহার দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ ২-আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিনসহ আওয়ামী লীগের নেতা-কর্মীবৃন্দ।
এমএসএম / এমএসএম
হরিপুরে বিষাক্ত সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি
বারহাট্টায় কাল্ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা
মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’
হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন
শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১
জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ
নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ
রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক
জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার
সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ
কুতুবদিয়া ইউএনওর ইমামতিতে জুমার নামাজ, মুসল্লীদের মাঝে ইতিবাচক সাড়া
Link Copied