ধামইরহাটে সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে সোনালী ব্যাংকের চেয়ারম্যানের মত বিনিময়
নওগাঁর ধামইরহাটে সুশীল সমাজের নেতৃবৃন্দর সাথে সোনালী ব্যাংক লিমিটেড এর পরিচালনা পরিষদের চেয়ারম্যানের মত বিনিময় অনুষ্ঠিত হয়। ১২ জানুয়ারী রাত ৮ টায় চকময়রাম গ্রামের মরহুম এডভোকেট একে এম মিরাজ উদ্দিনের বাসভবনে তার ছেলে পূবালী ব্যাংক কর্মকর্তা মেহেদী হাসান অলিভ এর আমন্ত্রণে মত বিনিময় সভায় অংশগ্রহণ করতে সোনালী ব্যাংকের পরিচালনা পরিষদের ২য় বার দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান (বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্ণর) জিয়াউল হাসান সিদ্দিকী সস্ত্রীক চকময়রাম গ্রামে উপস্থিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান তাঁর ভাগনে ও জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলীর সভাপতিত্বে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর মো. নুরুল আমিন, সোনালী ব্যাংকের রাজশাহী’র জিএম মীর হাসান জাহিদ, ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, নওগাঁ সোনালী ব্যাংকের অঞ্চল প্রধান (ডেপুটি জেনারেল ম্যানেজার) মো. অলিউজ্জামান, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা,ওসি মোজাম্মেল হক কাজী, ধামইরহাট ব্র্যাঞ্চের শাখা ব্যবস্থাপক এস বুলবুল আহমেদ, মঙ্গলবাড়ী হাট শাখা প্রধান মো. রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক, চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, পৌরসভার প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, মেহেদী হাসান, শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক ও প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, উপজেলা প্রেস কøাব সভাপতি মো. আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে সোনালী ব্যাংকের চেয়ারম্যান পত্নী বিলু সিদ্দিকী রবীন্দ্র সংগীত পরিবেশন করেন এ সময় উপজেলা শিল্পকলা একাডেমী শিল্পী রুনা লায়লা সাথী, শ্যামলী রানী, স্মৃতি, সংগীত গুরু আজাদ রহমান ও কাউন্সিলর আলতাব হোসেন সংগীতে অংশগ্রহণ করেন। এর আগে সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী রাজশাহী বিভাগীয় সমাবেশে অংশগ্রহণ শেষে পত্নীতলার গগনপুরে একটি আইসিটি কম্পিউটার ল্যাব উদ্বোধন করেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ