এএসপি পদের র্যাংক ব্যাজ পরিধান করলেন ইন্সপেক্টর মনিরুজামান
বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. মনিরুজ্জামান পদোন্নতি পাওয়াই নতুন পদের র্যাংক ব্যাজ পরিধান ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় পুলিশ লাইনস হলরুমে মাসিক কল্যাণ সভায় র্যাংক ব্যাজ পরিয়ে দেন দিনাজপুর জেলার পুলিশ সুপার (এসপি) শাহ ইফতেখার আহমেদ (পিপিএম-সেবা)। এসময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম, জেলার সকল সার্কেল অফিসারবৃন্দসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব সিরাজাম মুনিরার সই করা এক প্রজ্ঞাপনে মনিরুজ্জামান পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) থেকে বিসিএস (পুলিশ) ক্যাডারের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পান। এই পুলিশ কর্মকর্তা এর আগে দিনাজপুর জেলার বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত ছিলেন। ২০২১ সালের ৩০ মে তিনি দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) পদে যোগদান করেন।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied