শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ উদ্বোধন
নরসিংদীর শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ড. মো: শফিউল কাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ শিবপুরের সংসদ সদস্য আলহাজ¦ জহিরুল হক ভূইয়া মোহন, নরসিংদী-২ পলাশের সংসদ সদস্য আলহাজ¦ ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী জেলা আ.লীগের সভাপতি জি এম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, শিবপুরের সাবেক সংসদ সদস্য মো: সিরাজুল ইসলাম মোল্লা, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: হারুনুর রশীদ খান, নরসিংদী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মতিন ভূঞা, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত, শিবপুর উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: মুহসীন নাজির, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, শিবপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: ফিরোজ তালুকদার পিপিএম বার, শিবপুর উপজেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান আসাদ, সরকারি শহীদ আসাদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর কল্যাণী ব্যানার্জী, সরকারি শহীদ আসাদ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো: শাওন খান ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আলভী প্রমুখ।
উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা আওয়ামীলীগ নেতা আলহাজ¦ মাহফুজুল হক টিপুর সাড়ে ৮ লাখ টাকা অর্থায়নে ২২ ফুট প্রস্থ ও ১৮ ফুট দৈর্ঘ্যরে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালটির নকশা এবং নির্মাণ করেন ভাস্কর ওলি মাহমুদ।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন
পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি
আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ
বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন
মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার
না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল
আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
আত্রাই নদী থেকে অবিবাহিত মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার
মৌলভীবাজারে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র্যালি : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান